প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: বাড়ির বাথরুমে স্নান করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ যায় এক ৩০ বছরের গৃহবধুর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়।
আজ সকালে ওই এলাকার লিটন চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী ওরফে মন্টি চৌধুরী নিজ বাড়িতেই বাথরুমে স্নান করতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয় সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ে বাথরুমে বাড়ির লোক দেখতে পেয়ে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে আট বছরের শিশু কন্যাটিও মাকে হারিয়ে কান্না থামাতে পারছে না সেইসাথে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে নেমে আসে। পরবর্তী সময়ে ময়নাতদন্ত শেষে মৃতদেহটি হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারা মিতার পরিবারের হাতে তুলে দেয়।







