পাচারের ছক বানচাল! গাঁজা সহ আটক টমটম চালক!

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: রাজ্যে মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্যাকেটিং গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে এক টমটম চালককে। ​

পুলিশ সূত্রে জানা গেছে, মেলাঘর থানার অন্তর্গত কেমতলী মোল্লা মুরা এলাকায় সন্দেহভাজন একটি টমটম গাড়িকে আটকায় পুলিশ। মেলাঘর থানার এসআই অসিত ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ বাহিনী গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়িটি থেকে উদ্ধার হয় ১৪ কেজিরও বেশি শুকনো গাঁজা। উদ্ধারকৃত গাঁজাগুলি ব্যাগের ভেতরে প্যাকেটজাত করা অবস্থায় লুকানো ছিল।

পুলিশের ধারণা এই বিপুল পরিমাণ মাদক রাজ্যের বাইরে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ​এই বিষয়ে মেলাঘর থানার ওসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া ও তদন্ত শুরু হয়েছে। ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী