নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা

প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬। শনিবার রাজধানীর ইন্দ্রনগর স্থিত সফেদের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, গত সেপ্টেম্বর মাসে গ্রেড এ এবং গ্রেড বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করার পর শুক্রবার ফলাফল ঘোষণা হয়। তখন দেখা গেছে সফেদের কর্মীদের নাম টপ লিস্টে রয়েছে। কিন্তু যে সমস্ত চাকুরী প্রত্যাশী যুবক-যুবতীরা ডিগ্রিতে ৭০ -এর অধিক নম্বর পেয়েছে তারা ডিপ্লোমাতে কুড়ি থেকে ত্রিশ নম্বর অতিক্রম করতে পারেনি।

যা কোনভাবেই বিশ্বাসযোগ্য নয়। আরো আশ্চর্যজনক বিষয় হলো, ৮৫ নম্বরে পরীক্ষা গ্রহণ করা হলেও, ফলাফল প্রকাশ হয়েছে ১০০ নম্বরের। তাই তদন্তের দাবি করা হয় বলে জানান তিনি।

 

Leave a Comment