প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬। শনিবার আগরতলা পৌর নিগমের অন্তর্গত ২৩ নং এবং ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধান করে নাগরিকদের সঠিক পরিষেবা প্রদান করতে চাইছে নিগম কর্তৃপক্ষ।
এরমধ্যে ২৫ নং ওয়ার্ডের অন্তর্গত স্বামী দয়ালন্দ স্কুলের বিপরীত পাশে পরিত্যক্ত জমি ছিল।
সেখানে ডাম্পিং স্টেশন ছিল। এই ডাম্পিং স্টেশনটি এলাকাবাসীর দাবি অনুযায়ী সরিয়ে দেওয়া হয়। তারপর এখন সেখানে একটা পার্ক তৈরি করা হচ্ছে।








