প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬। শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআইএম সদর বিভাগীয় কমিটির।
এদিন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি সংগঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশের বর্তমান সরকার বৃহস্পতিবার রাতের বেলা নোটিশ জারি করে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে।
পাঁচ রাজ্যের নির্বাচনের পর এই বুঝা চাপিয়ে দিয়েছে দেশবাসীর উপর।এই প্রতারণার বিরুদ্ধে ঘৃণা এবং ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করে দাবি তোলা হয় যেন অবিলম্বে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের উপর থেকে মূল্য বৃদ্ধির প্রত্যাহার করা হয়।








