প্রগতি ত্রিপুরা, ১৪ মে, ২০২৬: আর কে নগর এলাকায় একটি মালবাহী ট্রাক এক বাড়িতে ঢুকে পড়ে। প্রচুর পরিমানে সুপারি গাছ ভেঙে বাড়িতে গিয়ে ঘরে ধাক্কা দেয় এই গাড়িটি ।এতে ঘর ভেঙে চুরমার হয়ে যায়।
জানা যায় লরির চালক মদমত্ত অবস্থায় ছিল।দুর্ঘটনার সময় ঘরটিতে মানুষ না থাকায় অল্পেতে বেঁচে গেলেন বাড়ির লোকজনেরা । পরে স্থানীয়রা গাড়ির চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।বাড়ির মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান এবং ক্ষতিপূরণ দাবি করেন।








