প্রগতি ত্রিপুরা, ১৪ মে, ২০২৬: বৃহস্পতিবার খাদ্য দপ্তরের আধিকারিকরা জ্বালানি তেল নিয়ে বৈঠকে বসেন। এইদিনের বৈঠকে রাজ্যে খাদ্য সামগ্রীর মুজুত সরবরাহ, জ্বালানীর মজুত ও সরবরাহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান মধ্য প্রাচ্যের যুদ্ধের কারনে সমগ্র বিশ্বের মধ্যে পেট্রোল এবং ডিজেলের সরবরাহ নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ত্রিপুরা রাজ্যেও মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আতঙ্ক হওয়ার কোন কারন নেই। এখনো ১৫ দিনের পেট্রোল ও ডিজেল রাজ্যে মজুত রয়েছে বলে জানান মন্ত্রী।







