প্রগতি ত্রিপুরা, ১৪ মে, ২০২৬: যুদ্ধকালীন পরিস্থিতির জন্য দেশজুড়ে জ্বালানি তেলের উপর সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেল সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে বুধবার নিজের এস্কটকে বিদায় জানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
তিনি সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, “আজ থেকে কাছাকাছি যাতায়াত হোক কিংবা জনসংযোগের সফর, যতদূর সম্ভব সঙ্গী হবে ভালোবাসার বাইসাইকেল।
আরো লিখেছেন, আজ সকালের বাতাসে তাই আবার ফিরে পেলাম শৈশবের সেই চেনা প্যাডেলের শব্দ, মাটির কাছাকাছি থাকার এক অন্যরকম অনুভূতি।
দেশপ্রেম কেবল মুখের উচ্চারণ নয়, অভ্যাসের মধ্যেও তার প্রকাশ থাকা দরকার। আসুন, আমরা সবাই একটু সচেতন হই, যতটা সম্ভব তেল বাঁচাই, প্রকৃতিকে বাঁচাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর আগামী গড়ে তুলি।”







