পঞ্চাশ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক

প্রগতি ত্রিপুরা, ১১ মে, ২০২৬: বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ দুই যুবককে আটক করল বাগবাসা থানার পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগবাসা হলিক্রস স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করে বাগবাসা থানার পুলিশ।

ধৃত যুবকদের কাছ থেকে প্রায় ৯ হাজার ৮০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃতরা হল পানিসাগরের উত্তর পদ্মবিল গ্রামের কাবিল উদ্দিন এবং সাখাইবাড়ী গ্রামের আব্দুল করিম। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

বাগবাসা থানার এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment