আগরতলা, ৯ মে ।। গণতন্ত্রের এই মহোৎসবে বাংলার মানুষ তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনার নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করেছেন। Itibachak Barta Foundation (Positive বার্তা), Tripura Santiniketan Medical College & Hospital, Santiniketan Medical College & Hospital, West Bengal এবং আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, Trust ও Society-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকার ও আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনার লড়াকু মনোভাব, “আমি জিতবই, পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না”—এই অদম্য জেদ, নিষ্ঠা, ধৈর্য এবং সর্বোপরি নিরলস প্রচেষ্টাই আজ আপনাকে এই গৌরবময় স্থানে প্রতিষ্ঠিত করেছে।
আপনাকে দেখে আমি উৎসাহিত হই, উজ্জীবিত হই এবং সাহস পাই। আপনার এই সংগ্রামী জীবন শুধু আমার নয়, আগামী প্রজন্মের কাছেও এক উজ্জ্বল অনুপ্রেরণা।
Itibachak Barta Foundation মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে চ্যারিটেবল কার্যক্রম পরিচালনা করে। আমাদের প্রতিষ্ঠান সর্বদা সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিয়োজিত থেকেছে এবং রাজ্যের উন্নয়নে আপনার সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আমরা প্রস্তুত।
আমরা দৃঢ়ভাবে আশা করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে আরও দ্রুত এগিয়ে যাবে। রাজ্যের প্রতিটি মানুষ—শহর হোক বা গ্রাম—তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবে।
নতুন সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। জয় হোক গণতন্ত্রের, জয় হোক বাংলার।








