প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: রাজধানীর উত্তর গেইট টাউন হলস্থিত সেটেলমেন্ট অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নেশার আসর নিয়ে চাঞ্চল্য।
অভিযোগ কিছু রিকশাচালক দিনদুপুরেই প্রকাশ্যে নেশা সেবন করছে।
প্রতিদিনই এই দৃশ্য প্রত্যক্ষ করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী যুবকের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই ব্রাউন সুগার বিক্রি ও সেবন চলছে। দিন-রাত নির্বিচারে নেশার কারবার চললেও প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
ক্যামেরা দেখতে পেয়েই নেশায় আসক্ত কয়েকজন যুবক ও রিকশাচালক দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার পরিবেশ বজায় থাকে।







