মন্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় বিজেপি-র

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রতিবছর মন্ডল, জেলা এবং রাজ্যের প্রশিক্ষকদের নিয়ে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। সাতটি বিষয়ের উপর হবে এই প্রশিক্ষণ শিবির। কারণ ভারতীয় জনতা পার্টির কাছে প্রথমে দেশ, তারপর দল। সেই নীতি আদর্শ নিয়ে আলোচনা করা হবে।

Leave a Comment