ছিনতাইয়ের ঘটনায় মহিলা সহ গ্রেফতার তিন

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: ২৯ এপ্রিল রাজধানীর ইন্দ্রনগর কবরখোলা এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় দুই যুবক সহ এক মহিলা ছিনতাইকারী। তারপর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করেন সেই মহিলা।

এ বিষয়ে এসডিপিও সুব্রত বর্মন জানান, সন্ধ্যা সময় একজন বয়স্ক মহিলার গলা থেকে ছিনতাই করে একটি অটো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনজন। তারপর তিনি অটোর নম্বর সনাক্ত করে এনসিসি থানার মধ্যে মামলা দায়ের করেন সেই বয়স্ক মহিলা।

পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার অটোটি শনাক্ত করতে সক্ষম হয়। তারপর তাদের আটক করে তিনজনকে জলে তুলেছে পুলিশ। ধৃত তিনজনের নাম বাসু চক্রবর্তী, শুভমিতা দে এবং অরুপ সাহা।

Leave a Comment