প্রগতি ত্রিপুরা, ২৯ এপ্রিল, ২০২৬: ধর্মনগরের কলেজ রোডের সাম্প্রতিক চুরির ঘটনায় তদন্তে নেমে ধর্মনগর থানার পুলিশ আরো একজনকে আটক করলো।
পূর্বে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত কম্পু শুক্ল দাসকে জোর জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও একটি চুরির ঘটনার হদিস পায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ তারিখের মধ্যে ধর্মনগরের দিঘলবাক এলাকায় আরও একটি চুরি হয়।
এই ঘটনায় কম্পু শুক্ল দাসের সঙ্গে জড়িত ছিল তার সহযোগী সঞ্জয় দাস, বাড়ি উত্তর হুরুয়া এলাকায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সঞ্জয় দাসকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে সঞ্জয় দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চুরি করা সামগ্রী চন্দ্রপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।








