বিভিন্ন দাবিতে অবসরপ্রাপ্ত হোম গার্ডদের ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ২৯ এপ্রিল, ২০২৬: তিন দফা দাবিতে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করল অবসরপ্রাপ্ত হোম গার্ডরা।

প্রধান দাবি পেনশন আড়াই হাজার টাকা থেকে বৃদ্ধি করে দশ হাজার টাকা করা। বুধবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে তারা জমায়েত হয়ে ছয়জনের একটি প্রতিনিধি দল গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন।

পরে সংবাদ মাধ্যমকে তারা জানান সারা রাজ্যে ছয় শতাধিক অবসরপ্রাপ্ত হোম গার্ড রয়েছেন। মাত্র আড়াই হাজার টাকা পেনশন তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই তারা ডেপুটেশন প্রদান করতে এসেছেন বলে জানান সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের কাছে।

Leave a Comment