দুই বাইকের সংঘর্ষে আহত দুই

প্রগতি ত্রিপুরা, ২৯ এপ্রিল, ২০২৬: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের সংঘর্ষে গুরতর আহত দুই। ঘটনার বিবরনে জানা যায়, জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে টি আর ০৮ এফ ৭৯৬০ নাম্বারের একটি বাইক ও টি আর ০৮ ৬৫৯৪ নাম্বারের অপর একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে।

ঘটনায় দুই বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ীর দমকল কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে।

দুর্ঘটনায় আহতরা হলো বীরচন্দ্র মনুর বাসিন্দা পাইছো মগ এবং অপরজন জোলাইবাড়ীর বসিন্দা শুভ্রজিৎ দেবনাথ। আহতদের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানান জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক।

Leave a Comment