উচ্ছেদের নোটিশ পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

প্রগতি ত্রিপুরা, ২৬ এপ্রিল, ২০২৬: রাজধানীর কাটা খালের অববাহিকার উন্নয়নে খাসের জায়গায় বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদের জন্য সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। অভয়নগর ব্রিজ সংলগ্ন ১১ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রায় শতাধিক পরিবার রয়েছে। যাদের নোটিশ দিয়ে বলা হয়েছে সরকারি জমির ছাড়ার জন্য।

সেই নোটিশের পরিপ্রেক্ষিতে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হন হাতে নোটিশ পাওয়ার পরিবারগুলি। কিন্তু সদর মহকুমা শাসকের কাছ থেকে কোনরকম আশ্বাস পায় নি। তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের উচ্ছেদ হওয়া ছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই।

এরই প্রতিবাদে রবিবার তারা অভয়নগর ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে। তাদের দাবি তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, নাহলে রাস্তা অবরোধ তারা তুলবে না। হীরালাল দেবনাথ বিকল্প ব্যবস্থা করার লক্ষ্যে প্রশাসনের উচ্চ পর্যায়ে ডেপুটেশন মূলক আলোচনা করা হবে বলে জানান।

Leave a Comment