প্রগতি ত্রিপুরা, ২৫ এপ্রিল, ২০২৬। আগরতলা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের ৭১ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শনিবার।
আগরতলা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন আগরতলা কোর্ট চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস। এইদিন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রদীপ পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস বলেন ডিড রাইটাররা যেন আরও সুচারু ভাবে পরিষেবা প্রদান করতে পারে তার ব্যবস্থা করা হবে।







