প্রগতি ত্রিপুরা, ২৪ এপ্রিল, ২০২৬: মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের চতুর্থ যৌথ রাজ্য দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা সহ দুই সংগঠনের বহু সদস্য ও প্রতিনিধি।
সম্মেলনে ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া, গ্রাহক পরিষেবার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। দ্বি-বার্ষিক এই সম্মেলনকে ঘিরে কর্মচারী ও অফিসারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
গ্রামীণ ব্যাংকের এই যৌথ সম্মেলন রাজ্যের ব্যাংকিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি ও অফিসার্স ইউনিয়নের চতুর্থ যৌথ রাজ্য দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।







