প্রগতি ত্রিপুরা, ২৫ এপ্রিল, ২০২৬। এডিসি নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক।
বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এইদিনের পর্যালোচনা বৈঠকে উঠে এসেছে এডিসি নির্বাচনে বিজেপির একলা চলো নীতির সিদ্ধান্ত সঠিক ছিল। জনজাতি এলাকায় আগামী দিনেও বিজেপি এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে।
যে যে জায়গায় বিজেপির শক্তি দুর্বল ছিল সেই সেই জায়গায় বিজেপির শক্তি বৃদ্ধি করার উপর জোর দেওয়ার বিষয়ে এইদিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।







