প্রগতি ত্রিপুরা, ২১ এপ্রিল। ২০২৬: সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশে সংগঠন সৃজন অভিযান কর্মসূচি শুরু করেছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার দুপুর একটা নাগাদ বিলোনীয়া কংগ্রেস ভবনে সংগঠন সৃজন অভিযান কর্মসূচি সংগঠিত করে। কর্মসূচীতে ছিলেন সারা ভারত কংগ্রেস দলের প্রতিনিধি দিল্লি থেকে প্রেরিত অবজারভার তরুন ত্যাগী,তিনি সংগঠন সৃজন অভিযোগ কর্মসূচি নিয়ে সংবাদমাধ্যম কে জানান বিশেষ করে এ কর্মসূচীর মূল লক্ষ্য হচ্ছে কংগ্রেস দলকে মজবুত শক্তিশালী করার লক্ষ্যে দলের পক্ষ থেকে এধরণের উদঢোগ গ্রহন করা হয়েছে।কংগ্রেস দলের কর্মসূচি রাজ্য থেকে জেলা,ব্লক, বুথ স্তর পর্যন্ত সংগঠিত করা হবে,এতে করে দল যেমন মজবুত হবে সংগঠন শক্তিশালী হবে।সংগঠন সৃজন অভিযানের রিপোর্ট দিল্লিতে জমা দেওয়া হবে।
আজ বিলোনীয়া কংগ্রেস ভবনে দক্ষিন জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচি তে ছিলেন দক্ষিণ জেলা কংগ্রেসের সভাপতি মৃদুল পাটারি, অবজারভার তরুন ত্যাগী,কংগ্রেস দলের বরিষ্ট নেতৃত্ব মিলন কর,দক্ষিন জেলা যুব কংগ্রেসের অজিতাভ মজুমদার,দক্ষিণ জেলার ব্লক কংগ্রেস সভাপতিগন,সহ কংগ্রেস দলের বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব, কর্মী সমর্থক।








