বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, অল্পেতে রক্ষা

প্রগতি ত্রিপুরা, ২১ এপ্রিল। ২০২৬: আজ বিকেল নাগাদ পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত ‘সজল ইনফোটেক’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল নাগাদ স্থানীয়রা দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। সাথে সাথেই খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরে।

খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, দোকানের এসি (AC)-র তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে আগুন খুব বেশি ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি।

ফলে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি বা বিপত্তি থেকে রক্ষা পেয়েছে দোকানটি। অগ্নিকাণ্ডের খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে এলাকায়। এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। দমকল বাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Comment