প্রগতি ত্রিপুরা, ২১ এপ্রিল। ২০২৬: ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর এক হোটেলে। উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, টি টি ডি এফ এর সভাপতি পরিক্ষিত দে সহ অন্যানরা।
এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান রাজ্যের পর্যটন বিকাশের অগ্রগতির দিকে কাজ করছে সরকার। রাজ্যের পযটন কেন্দ্রগুলির অনেক উন্নয়ণ করেছে সরকার। আগামী দিন পর্যটন কেন্দ্র গুলির আরো বিকাশের জন্য সরকার কাজ করবে।








