ই -রিক্সা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত চার

প্রগতি ত্রিপুরা, ১৩ই এপ্রিল, ২০২৬: তেলিয়ামুড়ায় আবারও বেপরোয়া গতির বলি সাধারণ মানুষ! গতিতে যান চালনার ফলে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা তেলিয়ামুড়ায়। সোমবার, করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী যাত্রীবাহী সব্জি টমটমের সঙ্গে খোয়াই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী গুরুতরভাবে আহত হন।

সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে টমটমটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন সুজিত দেবনাথ, নয়ন দাস, পবন দেবনাথ এবং রমজান মিয়া। ঘটনার পর থেকেই উঠছে গুরুতর অভিযোগ।

আহতদের দাবি, অ্যাম্বুলেন্স চালক বিমল দাস মদ্যপ অবস্থায় অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলেই এই দুর্ঘটনা। আরও চাঞ্চল্যকর তথ্য হল, অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন চিকিৎসক অনির্বাণ ভৌমিক, যিনি খোয়াই থেকে জরুরি বৈঠক সেরে ফিরছিলেন। চালক বিমল দাসের বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ রয়েছে।

Leave a Comment