প্রার্থীর হয়ে প্রচারে ঝড় তুললেন সাংসদ

প্রগতি ত্রিপুরা, ১০ এপ্রিল, ২০২৬: নির্বাচনী প্রচারের শেষ লগ্নে ২০ নং কিল্লা বাগমা আসনের প্রার্থী অমর জমাতিয়ার সমর্থনে জয়িং ময়দান থেকে একটি সুবিচার বাইক মিছিল বের হয়। মিছিলটির বিভিন্ন পথ পরিক্রমা করে।

মিছিলে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন আসন্ন এডিসি নির্বাচনে ট্রিপল ইঞ্জিনের সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। এতে কোন সন্দেহের অবকাশ নেই। উন্নয়নকে লক্ষ্য করে সরকার কাজ করে চলেছে বলে দাবি করেন তিনি।

Leave a Comment