প্রগতি ত্রিপুরা, ১০ এপ্রিল, ২০২৬: বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রী সান্তনা চাকমা কর্তৃক নিরীহ অটো শ্রমিকের সাথে অমানবিক আচরণ ও আক্রমণ করেছে বলে সরব হল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা। শুক্রবার শ্রম দপ্তরের সামনে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে মন্ত্রী সান্তনা চাকমার শাস্তির দাবি তোলেন সংগঠনের নেতৃত্ব ও কর্মকর্তারা।
উপস্থিত সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী বলেন, পেঁচারথলে মন্ত্রী সান্তনা চাকমা শারীরিক আক্রমণ সংগঠিত করে এক অটো চালকের উপর। এটা রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার। এর আগে এমন হয়েছে বলে জানা নেই। এ ধরনের ঘটনার জন্য অবিলম্বে মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। মন্ত্রী তাঁর নিজের প্রটোকল না মেনে এ ধরনের নিন্দা জনক ঘটনা সংগঠিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।








