লেইক চৌমুহনি বাজারে ভেঙে দেওয়া হল বেআইনি দোকানপাট

প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: লেইক চৌমুহনি বাজারে ভেঙে দেওয়া হল বেআইনি দোকানপাট। ব্যবসায়ীরা নিজেদের ধারদেনা নিয়ে চিন্তিত। আর ঠিক সেই মুহূর্তে নয়া কমিটি গঠন করে মঙ্গলবার সকাল থেকে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দেয় নিগম কর্তৃপক্ষ।

যারা বাজারের মধ্যে ছাতা নিয়ে অস্থায়ীভাবে বসতেন তাদের জন্য বিকল্প স্থায়ী ব্যবস্থা না করে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে খুশি বাজারে ব্যবসায়ীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ব্যবসা করে আসছেন তারা। আগেও বহুবার ভেঙে দেওয়া হয়েছিল। এবার আবারো ভেঙ্গে দিয়ে মেয়র হুঁশিয়ারি দিয়েছেন বেআইনিভাবে ব্যবসা করা যাবে না।

Leave a Comment