মন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন চাকরি প্রত্যাশীরা

প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সরকারি বাস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন টেট-২ উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীদের। তাদের বক্তব্য তারা ১,৪৮৮ জন রয়েছে, যারা দুই বছরে ধরে টেট পাশ করার পর বসে রয়েছে। সম্প্রতি সরকার ১,০২০ জনকে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তাই বঞ্চিতরা এইদিন রাজ্যের অর্থমন্ত্রীর সরকারি বাস ভবনের সামনে ভিড় জমায়।

তারা জানায় তারা রাজ্যের অর্থমন্ত্রীর নিকট জানতে চায় যারা বঞ্চিত রয়েছে তাদের কবে নাগাদ নিয়োগ করা হবে। কারন তারা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করার পর তাদের বলা হয়েছে অর্থ দপ্তর থেকে যত জনকে নিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে, তত জনকেই নিয়োগ করা হবে।

এইদিন তারা অর্থ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অর্থ মন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ভিড় জমালেও তারা অর্থ মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। পরবর্তী সময় পুলিশ তাদেরকে আটক করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়।

Leave a Comment