“নির্ভয়ে ভোট দিন”—ঊনকোটিতে প্রশাসনের ফ্ল্যাগ মার্চ

প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে পঞ্চম নগর থেকে সিঙ্গীরবিল পর্যন্ত প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্ল্যাগ মার্চ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, জেলা শাসক ডঃ তমাল মজুমদারসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তাদের সঙ্গে অংশ নেয় নিরাপত্তা বাহিনী ও আসাম রাইফেলসের জওয়ানরা।প্রশাসনের পক্ষ থেকে ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর জানান, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। ফ্ল্যাগ মার্চের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এমন পদক্ষেপ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করবে।

Leave a Comment