প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: শিল্পাঙ্গন শিশু অংকন প্রশিক্ষণ কেন্দ্রের ৩৩ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হলো রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র।
তিনি বক্তব্য রেখে বলেন, শিশুদের শৈশবের সাধ নিতে দেন। তাদের সামনে রয়েছে গোটা পৃথিবী। তাদের নিজের মতো করে আঁকতে দেন। তাহলেই তারা এগিয়ে যাবে বলে জানান তিনি। উপস্থিত অতিথিরা একটি স্মরণিকা প্রকাশ করে এদিন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।








