প্রগতি ত্রিপুরা , ০৪ এপ্রিল, ২০২৬: আগরতলা লেইক চৌমহনি বাজারের সম্পাদক তপন মালাকারের বেআইনি কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে বলে বাজারের ব্যবসায়ী মহলের দাবি। শনিবার বাজারে একটা বড় অংশের ব্যবসায়ী মহল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের দারস্থ হন। তারা অভিযোগ তুলেন তপন মালাকারের বিরুদ্ধে।
তপন মালাকার বাজারের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। শুধু তাই নয় বড়সড়ো দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তপন মালাকার বলে অভিযোগ। বাজারে বিভিন্ন পূজা পার্বণে দেখা যায় লক্ষাধিক টাকার চাঁদা ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় করেন।
বাকি টাকার কোন হিসেব ব্যবসায়ীদের দিচ্ছেন না। তাই তারা মেয়রের দ্বারস্থ হয়েছেন। মেয়র আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি দেখবেন এবং পুরনো কমিটি ভেঙে অস্থায়ী কমিটি ভেঙে দেবেন। আগামী কিছুদিন পর নতুন কমিটির জন্য নির্বাচন করা হবে বলে আশ্বস্ত করেন ব্যবসায়ীদের।








