জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে গনডেপুটেশন প্রদান করা হয়

প্রগতি ত্রিপুরা , ০৪ এপ্রিল, ২০২৬: ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে গনডেপুটেশন প্রদান করা হল জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট। শনিবার ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির সদস্য সদস্যারা একত্রিত হয়ে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের অফিসে যান। এবং এক প্রতিনিধি দল জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট গনডেপুটেশান প্রদান করে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব ধনমনি সিং। তিনি জানান ২০২৬ সালের ৩০ মার্চ জুটমিল কতৃপক্ষ সকল শ্রমিকদের চতুর্থ পে-কমিশন মোতাবেক তাদের প্রাপ্য বেতন মিটিয়ে দেওয়া হবে বলে উচ্চ আদালতে জানিয়েছিল। সেই দাবি সহ একাধিক ন্যায্য পাওনা মিটিয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ।

বহুবার আন্দোলন কর্মসূচি সংঘটিত করার পরেও তারা ন্যায্য দাবি পূরণ করতে চাইছে না। তাই শনিবার ১২ দফা দাবি সহ জুটমিল কতৃপক্ষের নিকট পুনঃআকর্ষণ পত্র প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment