আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছে ৩৮ জোলাইবাড়ী বিজেপির জনজাতি মোর্চার মন্ডল সভাপতি

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: আগামী ১২ ই এপ্রিল অনুষ্ঠীত হতেযাচ্ছে এডিসি নির্বাচন। এই নির্বাচনে ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করতে প্রচার চালিয়েযাচ্ছে ৩৮ জোলাইবাড়ী বিজেপির জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সমঞ্জয় ত্রিপুরা।

মঙ্গলবার সমঞ্জয় ত্রিপুরার নেতৃত্বে ৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ৫২ নং বুথে অনুষ্ঠীত করাহয় জনসম্পর্ক অভিযান।

এই অভিযানে সকলের বাড়ী বাড়ী গিয়ে রাজ্যে বিজেপি পরিচালিত সরকারের উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন জনজাতি মোর্চার মন্ডলসভাপতি সমঞ্জয় ত্রিপুরা।

তিনি এডিসি এলাকার উন্নয়নে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান।

জনসম্পর্ক অভিযান শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সমঞ্জয় ত্রিপুরা জানান আজকের জনসম্পর্ক অভিযানে ব্যাপক সারা মিলেছে।

তিনি আশাবাদী আসন্ন এডিসি নির্বাচনে ২৬ বীরচন্দ্র কলসী আসন থেকে বিজেপি মনোনিত প্রার্থী সঞ্জীব রিয়াং বিপুল ভোটেজয়লাভ করবে।

Leave a Comment