জল নেই তো ভোট নেই, রাস্তা নেই তো ভোট নেই এলাকার নাগরিকদের সিদ্ধান্ত

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: জল নেই তো ভোট নেই! রাস্তা নেই তো কাউকে ভোট নেই!! কাঁঠালিয়া-মির্জা-রাজাপুরের থলিবাড়ি ভিলেজের অন্তর্গত ধুপছড়া-বালুছড়া এবং মাতামবাড়ি পাড়ার নাগরিকদের সিদ্ধান্ত।

জল নেই তো ভোট নেই, রাস্তা নেই তো ভোট নেই, এমনটাই অভিযোগ উঠে আসলো একেবারে জনগণের কাছ থেকে ২২ নং কাঠালিয়া মির্জা রাজাপুরের থলিবাড়ি এডিসি ভিলেজের অন্তর্গত ধূপছড়া-বালুচড়া এবং মাতাম্বাড়ী এই তিনটি পাড়া থেকে।

আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঝড়ের গতিতে প্রচার চালাচ্ছেন।

ঠিক তখনই এক আলাদা দৃষ্টিভঙ্গিতে উপজাতি এলাকার মানুষ সংঘটিত হয়ে তাদের নিত্য দিনের সমস্যা গুলি সমাধানের জন্য সংবাদকর্মীদের দ্বারস্থ হয়ে খুব প্রকাশ করছেন। এমনই এক ছবি উঠে আসলো কাঠালিয়া ব্লকের অন্তর্গত এডিসি ভিলেজ থলিবাড়ি থেকে।

পাড়ার নারী পুরুষ ক্ষুব্দ হয়ে তারা বলেন, ভোট কাদের জন্য দেব! নির্বাচন আসে আবার চলে যায় প্রতিশ্রুতির বন্যা বইয়ে যে মানুষের কাছে এসে ভোটের জন্য। ভোট শেষ হওয়ার পর মানুষের আর খবর রাখে না জনপ্রতিনিধিরা।

তারা বলেন, দীর্ঘ ৮-৯ বছর চলে পরিশ্রুত পানীয় জল পান করার ভাগ্যে নেই আমাদের! আমরাও তো এই রাজ্যের মানুষ! বিগত সরকারের আমলে যে রাস্তাগুলি হয়েছিল মোটামুটি ভাবে ছোট মাঝারি গাড়ি আসা-যাওয়া করতে পারত, এখন সেই রাস্তা নানান কারণে ভেঙে চুরমার হয়ে গেছে।

কিন্তু বর্তমান রাজ্য সরকার বা এডিসি প্রশাসন আমাদের এই সমস্যা গুলি নিয়ে কোন ভাবনা চিন্তা নেই।

কাজেই আগে আমাদের সমস্যা গুলি সমাধান করার উদ্যোগ গ্রহণ করুক! তারপরেই দেওয়া হবে ভোট না হয় ভোট কেন্দ্রে যাওয়া হবে না। বাড়িতে বসে থাকবো।

Leave a Comment