প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: সোনামুড়া মহকুমার তেলকাজলা স্কুলে সোমবারের ঘটনার পর প্রতিবাদে সরব এস এফ আই।
গতকাল তেলকাজলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর রেজাল্ট কে কেন্দ্র করে কিছু ব*কা*টে ছাত্র শিক্ষকের উপর চড়াও হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। ঘটনার খবর শুনে উপস্থিত হয় মেলাঘর থানার পুলিশ এতে ৮ জন ছাত্রের বিরুদ্ধে হয় মামলা।
আজ SFI সোনামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে সংগঠনের বিভাগীয় কমিটির একটা টিম এবং সংগঠনের উরমাই অঞ্চল কমিটিকে সাথে নিয়ে তেলকাজলা স্কুল পরিদর্শনে যায় এবং স্কুলের প্রধান শিক্ষকের সাথে একটি ডেপুটেশনে মিলিত হয়।
আগামী দিনে যেন এমন ঘটনা আর না ঘটে এবং যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদের উপযুক্ত আইন অনুযায়ী বিচারের দাবি জানায়।








