থানা থেকে আস্থা হারিয়ে আইনজীবীর দারস্ত হলেন কন্টেন্ট ক্রিয়েটর তিশা

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: প্রতারণার শিকার হয়ে কনটেন্ট ক্রিয়েটর তিশা ঘোষ পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করার পরও পুলিশ অদৃশ্য কারণে অ*ভিযুক্তকে জলে তুলছে না। শেষ পর্যন্ত কনটেন্ট ক্রিয়েটর আইনজীবী সৌরভ চৌধুরীর দারস্থ হলেন।

তিশা ঘোষের অভিযোগ, পুলিশের কাছে মামলা করার পর চার দিন ধরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে না। অথচ অভিযুক্ত কৌশিক শীল তিশার বিরুদ্ধে সমাজে অপপ্রচার করে চলেছে।

তাই অভিযুক্তের বিরুদ্ধে যেন পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আইনজীবীর দারস্থ হয়েছেন। আইনজীবী সব ধরনের চেষ্টা করে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করছে বলে জানান তিশা।

উল্লেখ্য, অভিযুক্ত কৌশিক শীল এর বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ আড়াই বছর তিশার সঙ্গে প্রেমের ছলনা করেছে। শেষ পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুযোগ নিয়েছে।

বিয়ে ঠিক হওয়ার পর আচমকা বিয়ে ভেঙে দেয় কৌশিক এবং তার পরিবার। এখন মিথ্যা অপবাদ রুটিয়ে তিশাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী