মহিলাসহ তিন গাঁজা পচারকারী আটক

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: মহিলা সহ তিন গাঁজা পচারকারী আটক করা হয় সোমবার আগরতলা রেলস্টেশনের এক নং প্লাটফর্ম থেকে। এর মধ্যে দুইজন যুবক এবং একজন মহিলা গাঁজা পাচারকারী।

জিআরপি থানার ওসি জানান, ধৃতদের নাম সুজিত মজুমদার, বাড়ি অরুন্ধতীনগর থানা এলাকায়, শ্যামল দাস, বাড়ি তেলিয়ামুড়া পুলিনপুর এলাকায় এবং সীতা দেবী, বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়।

তারা তিনজনের পীঠব্যাগ থেকে ১৩ কেজি ২৫০ গ্রাম শুকনো গাঁজা আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার কালোবাজারি মূল্য দুই লক্ষাধিক টাকা হবে। তাদের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী