খুনের ঘটনায় গ্রেফতার এক

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: রাজধানীর বাজারের লালমাটিয়া এলাকায় কৃষ্ণ ভট্টাচার্যী খুনের ঘটনায় গ্রেফতার একজন।

পূর্ব আগরতলা থানার অফিস সুব্রত দেবনাথ জানান, পুলিশ জানতে পারে কৃষ্ণ ভট্টাচার্যী, মিটন সাহা সহ কয়েকজন ব্যক্তি দিনের বেলা দিনমজুরের কাজ করে রাতের বেলা আর বাড়ি ফিরেন না।

তারা মহারাজগঞ্জ বাজারের বিপণী বিতানে থাকেন দীর্ঘদিন ধরে। ২২ মার্চ মিটন এবং কৃষ্ণ ভট্টাচার্যের মধ্যে কোন এক বিষয় ঘিরে ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলা ঘিরে খুনের ঘটনা সংঘটিত হয়েছে।

পুলিশ প্রথমে সন্দেহভাজন মিটনের চোখের মধ্যে আঘাতের চিহ্ন দেখে আটক করে থানায় নিয়ে আসে। তার চারদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে।

তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানায় সেদিন রাতের বেলা কৃষ্ণেকে খুন করেছে মিটন। পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে আরো তদন্ত করছে।

Leave a Comment