৪ বাংলাদেশি আটক

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: বাংলাদেশীদের বেআইনিভাবে ভারতে আসা বন্ধ নেই‌। ১৬ হাজার টাকার বিনিময়ে চার বাংলাদেশী নাগরিক আসে খোয়াইয়ে!! মহাদেবটিলা এলাকায় সাদা পোশাকে পুলিশ তাদের আটক করে।

জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আশারামবাড়ি সীমান্ত দিয়ে চোরা পথে চারজন বাংলাদেশী প্রবেশ করে খোয়াই মহাদেবটিলা এলাকায়।ভারতীয় দালাল এবং বাংলাদেশী দালালের মাধ্যমে ১৬০০০ টাকার বিনিময়ে অনুপ্রবেশ করেছে। সেখান থেকে একটি অটো করে আসার পথে খোয়াই মহাদেব টিলা এলাকায় সাদা পোশাকের পুলিশ এবং পুলিশবাহিনী তাদেরকে আটক করে নিয়ে আসে খোয়াই থানায়।

তাদের নাম শ্যামল মিয়া বয়স ৫৫ কাকভোলা মৌলভীবাজার বাড়ি। একই রকম শ্যামল মিয়া বয়স ৫৫। হেলাল মিয়া বয়স ৪০। এবং আব্দুল বাজিদ সোহাগ বয়স ২৪। তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কি কারণে তারা সীমান্ত টপকে ভারতে প্রবেশ করল। ঘটনা তদন্তে পুলিশ।

Leave a Comment