প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: গতকাল গণরাজ চৌমুহনী এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করার যে সংবাদ পরিবেশন হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন।
আসলে তারা চোর পালানোর সময় আটক করেছিলেন। আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শহরের মধ্যে যে জায়গাগুলোতে স্মার্ট সিটির কাজ চলছিল, সেই সব জায়গাতে থাবা বসিয়ে চোরেরা বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।
অবশেষে সোমবার ঠিকাদারেরা নয়ন রায় এবং শাকিল মিয়া নামে দুজনকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশকে খবর দেয়। তাদের দুজনের বাড়ি আড়ালিয়া এলাকায়।
সোমবার তারা চুরি করে রিক্সা নিয়ে যাওয়ার সময় আটক করে ঠিকাদারেরা। পুলিশ তাদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।








