প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬: বিজেপিতে যোগদান করলেন তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মা।
আসন্ন এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে ফের মাস্টার স্টোক বিজেপির। সোমবার রাতে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা।
এই যোগদান সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য-র হাত ধরে বিজেপি দলে যোগদান করেন তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মা।
যোগদান সভায় মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে বিপিন দেববর্মা জানান তিপ্রা ওমেন ফেডারেশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরি দেববর্মার নেতৃত্বে ১০ থেকে ১২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মঙ্গলবার থেকে মেরি দেববর্মার অনুগামীরাও বিজেপি দলে যোগদান করবে।








