প্রগতি ত্রিপুরা, ০৯ মার্চ, ২০২৬: আসন্ন টি টি এ এ ডি সি-র নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে করল বামফ্রন্ট। টি টি এ এ ডি সি-র ২৮ টি আসনেই লড়াই করবে বামেরা। ২৮ আসনের মধ্যে নতুন মুখ ২০ জন। টি টি এ এ ডি সি-র প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বামেদের প্রার্থী অমিতাভ দত্ত।
সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে। রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে দাবি করেন রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে। যার কারণে শাসক দলকে প্রলোভন দেখাতে হয়। কিন্তু বামফ্রন্টের প্রলোভনের প্রয়োজন হয় না। প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছে বামফ্রন্ট।
রাজ্যে আদিবাসীদের অস্তিত্ব এবং সংস্কৃতি যেন বিলুপ্ত হয়ে না যায় তার জন্য এডিসি তৈরি করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে গ্রেটার তিপরাল্যান্ডের কথা বলে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে গত পাঁচ বছরে এইডিসিতে দুর্নীতি এবং অনিয়মের মৃগয়া ক্ষেত্র তৈরি করেছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আর.এস.পি রাজ্য সম্পাদক দীপক দেব।








