জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

প্রগতি ত্রিপুরা, ০৯ মার্চ, ২০২৬: জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মার্কিন সাম্রাজ্যবাদের চাপের কাছে মোদি সরকারের আত্মসমর্পণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবিতে সোমবার মিছিল ও সমাবেশের আয়োজন করলো সিপিআইএম। মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্ট কমিটির আহ্বায়ক মানিক দে, সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ আরো অনেকেই।

মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। মিছিল শেষে কামান চৌমুহনীতে হয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষের উপর। আগামী কিছুদিনের মধ্যেই পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটবে। বাড়বে বিদ্যুতের মাসুল। এর ফলে দেশের কোটি কোটি মানুষের জীবনে আরও বেশি সংকট নেমে আসবে।

Leave a Comment