প্রগতি ত্রিপুরা, ০৯ মার্চ, ২০২৬: সোমবার প্রভুবাড়ির পুকুর সংস্কারের কাজ পুনরায় সরজমিনে ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকরা।
এইদিন প্রভু বাড়ির পুকুর সংস্কারের কাজ সরজমিনে পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান প্রভু বাড়ির পুকুরের চার পাশের কিছু জায়গা বেদখল হয়ে গিয়েছিল।
যতটা সম্ভব সেই জায়গা দখল মুক্ত করা হয়েছে। বর্তমানে পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পুকুরটি নতুন করে সাজিয়ে তোলা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করলেন মেয়র।








