প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। রবিবার হাঁপানিয়া ইন্ডোর হলে লাখপতি দিদিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ। পরে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশে ১০ কোটি নারী বর্তমানে এস এইচ জি -র সঙ্গে জড়িত। এই নারীরা আগ্রহী লাখপতি দিদি হতে।
ত্রিপুরা রাজ্যে প্রায় পাঁচ লাখের কাছাকাছি এস এইচ জি -র সদস্য আছেন। ত্রিপুরায় লাখপতি দিদির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এক লক্ষ আঠারো হাজার।
এখন পর্যন্ত এক লক্ষ আট হাজার লাখপতি দিদি হয়েছেন। খুব দ্রুত ত্রিপুরা সরকারের লক্ষ্য পূরণ হবে বলে জানান উপরাষ্ট্রপতি। তিনি বলেন ত্রিপুরা রাজ্যের নারীরা স্বশক্তিকরণের দিকে এগিয়ে যাচ্ছে।
বর্তমান সরকারের গত ১০ বছরে সবচেয়ে বড় দিক হলো যে সমস্ত প্রকল্প সরকার কার্যকর করেছে অধিকাংশ প্রকল্প মহিলাদের সঙ্গে যুক্ত। এর মধ্যে অন্যতম হলো উজ্জ্বলা যোজনা।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের মায়ের কষ্ট অনুভব করে দেশের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছেন। এছাড়াও অন্যান্য প্রকল্প সরকার নারীদের সঙ্গে যুক্ত করেই তৈরি করেছেন। পরে অনুষ্ঠানে লাখপতি দিদিদের স্টল পরিদর্শন করেন উপরাষ্ট্রপতি।








