মহিলা সাংবাদিকদের সংবর্ধনা প্রদান

প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজ্যের মহিলা সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করি হয় আগরতলা প্রেস ক্লাবে।

অনুষ্ঠানটি হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে। মহিলা সাংবাদিক ও সংবাদ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় এদিন। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার সহ অন্যান্যরা।

বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন নারীরা এগিয়ে যাবে তার নিজস্ব ছন্দে। কোন কিছু পেতে হলে কিছু দিতে হবে। মহিলাদের কাজ করার সুযোগ দিতে হবে। সমাজে নানান নারী গঠিত অপরাধ হয়।

আবার সাজাও হয়। পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন নারীরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে গুরুত্ব দিতে হবে আমাদের।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী