প্রগতি ত্রিপুরা, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে রাজ্য ভিত্তিক আত্মা কৃষি মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা পিভি জমাতিয়া, পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যানরা।
পরবর্তী সময় বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বেনিফিসারিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে কৃষি মন্ত্রী বলেন, তিনি অনুষ্ঠানে অন্নদাতাদের সম্মান জানাতে এসেছেন।
কৃষকরা মানুষের খাবারের যোগান দেয়। তাই আজকে দশজনকে সম্মান দেওয়া হবে। তাদের ৫০ হাজার টাকা করে অ্যাওয়ার্ড দেওয়া হবে। জেলাস্তরে ৮০ জনকে ২৫ হাজার টাকা করে অ্যাওয়ার্ড দেওয়া হবে।
পরবর্তী সময় ব্লক স্তরের তিন শতাধিক অন্নদাতাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রী। কৃষিমন্ত্রী আরো বলেন, বিশেষ করে যুবকরা কৃষি কাজে নেমে গেছে। নতুন নতুন চিন্তাধারা কাজে লাগিয়ে তারা বিভিন্ন ফসল উৎপাদন করছে।








