ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মধ্যে বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়

প্রগতি ত্রিপুরা, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬। শনিবার ভোলাগিড়ি মাঠে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মধ্যে বন্ধুত্বপূর্ন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচটি আয়োজনে লক্ষ্য সাংবাদিক ও ক্রীড়া দপ্তরের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলা।

বন্ধুত্বপূর্ন এই ম্যাচে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অধিনায়ক অভিষেক দে টসে জয়ী হয়ে ক্রীড়া দপ্তর কে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান।

প্রথমে ব্যাটিং করতে নেমে বাপ্পা দাস এর ৩০ রান, অজয় ত্রিপুরা ২৯ রান, দোরন এিপুরা ২৩ ও সঞ্জিত নোয়াতিয়ার ২১ রানের উপর ভর করে নির্ধারিত ১৬ অভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে ক্রীড়া দপ্তর।

বীপরিতে বোলিং-এ ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হয়ে বিশ্বজিৎ দেবনাথ ৩ টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি জাকির হোসেন ও দিব্যেন্দু দে উভয়ে ২ টি করে উইকেট পায়।

ক্রীড়া দপ্তরের দেওয়া ১৪২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে এিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রিকেটাররা ১৬ অভারে  ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে  ১৩০ রান তুলতে সক্ষম হয়।

ফলে ম্যাচে ১১ রানে জয় লাভ করে ক্রীড়া দপ্তরের সদস্যরা। ম্যাচে এিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ ৪১ রান করে সুব্রত দেবনাথ।

এছাড়াও দলের হয়ে মেঘধন দেব এর ২৩ রান এবং বাপন দাস ও প্রসেনজিৎ সাহার ১৫ রান উল্লেখ যোগ্য ছিলো। বীপরিতে বোলিং-এ ক্রীড়া দপ্তরের হয়ে মিঠুন দাস,মতি এিপুরা ও দোরন এিপুরা সকলে ২ টি করে উইকেট তুলে নেয়। ম্যাচ শেষে বিজয়ী দল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ক্রিকেটার দের হাতে ট্রফি সহ ১০ হাজার টাকা এবং রার্নাস দল এিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হাতে ট্রফি সহ ৫ হাজার টাকা তুলে দেন উপস্থিত অতিথিরা।

এদিনের প্রীতি ম্যাচ কে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়,এিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব অনিরবার্ন দেব, সভাপতি সরযু চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ সহ অন্যান্যরা।

Leave a Comment