প্রগতি ত্রিপুরা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ : আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিলোনীয়া প্রেস ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদার সাথে পালন করতে চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে,নানা ধরনের কর্মসূচি হাতে নিযেছে বিলোনীয়া প্রেস ক্লাব।বসে আঁকো,আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাবনা নিয়ে আলোচনা সভা সহ নানা কর্মসূচি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সমৃদ্ধ করতে রবিবার বিলোনীয়া পুরাতন টাউন হলের সোনারতরী মুক্ত মঞ্চে বসে আকোঁ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।কচি কাঁচাদের রং তুলির ছোয়ায় ফুটে উঠেছে মাতৃ ভাষার প্রসঙ্গিকতা।চারটি বিভাগে ক্ষুদে চিত্র শিশ্লিদের রং তুলিতে ফুটে উঠেছে বিভিন্ন চিত্র ।
এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারম্যান নিখিল চন্দ্র গোপ, পুরপরিষদের সদস্য অনুপম চক্রবর্ত্তী, বিলোনীয়া প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশিষ চক্রবর্ত্তী, বিশিষ্ট কবি সাহিত্যিক সমর বিশ্বাস,সহ প্রেস ক্লাবের সদস্য্যরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনা রাখতে গিয়ে মতৃভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রতিযোগীদের মধ্যে থেকে প্রতিগ্রুপের বিজয়ীদের ২১ ফেব্রুয়ারী শচীন দেববর্মন অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চে পুরুস্কৃত করা হবে বলে বিলোনীয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে।








