অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী, ২০২৬: ছড়ার জলে চলছে জীবন!সাব মার্সিবাল থাকলেও নেই জল!! ঘটনা মান্দাই আথুকুঠাং এলাকায়। মান্দাই ব্লকের অন্তর্গত আথুকুথাং এলাকার জনগণ দীর্ঘ দিন যাবত পানীয় জলের সমস্যায় ভোগছেন।ছড়ার জল পান করেই চলছে জীবন।
সম্প্রতি এলাকায় একটু সাব মার্সিবল পাম্প বসানো ,এবং তা দেখেই আশায় বুক বাঁধেন স্থানীয়রা যে এই বার হয়তো জলের ব্যবস্থা হবে।কিন্তু পাম্প থাকলেও নেই জল।
কারণ যে পাম্প বসানো হয়েছে তার নাকি মাটির নিচে জলের লেয়ার মিলেনি,প্রশ্ন উঠছে লেয়ার না পেলে কেনই বা পাম্প বসানো হলো,কেনই বা পাইপ লাইন করা হলো.!উত্তরের এবং জলের অপেক্ষায় জনতা।
স্থানীয়দের দাবি এই বিষয়ে ব্লক,স্থানীয় বিধায়ীকা স্বপ্না দেববর্মাকে জানিয়েও কোনো কাজ হয়নি।তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি সংশ্লিষ্ট দপ্তরের নিকট আবেদন জানান পানীয় জলের ব্যবস্থা করার।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বুদ্ধি চরণ রুপিনি নামে এক ব্যক্তি বিস্তারিত জানান পুরো ঘটনা।








